টস জিতে ব্যাটিংয়ে আফগানিস্তান

বিশ্বকাপের সেমিফাইনালে আগেই জায়গা করে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। প্রাথমিক পর্বে নিজেদের শেষ ম্যাচে আজ আফগানিস্তানের মুখোমুখি হচ্ছে তারা। ম্যাচটি জিতলেও শেষ চারে খেলার সম্ভাবনা নেই আফগানদের।

আহমেদাবাদে আজ বাংলাদেশ সময় বেলা আড়াইটায় মুখোমুখি হবে দুই দল। এদিন কয়েন ভাগ্য পাশে পেয়েছেন হাশমতউল্লাহ শাহিদি। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আফগানিস্তান অধিনায়ক।