ডেঙ্গুতে আরো ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫১২

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো ছয়জনের মৃত্যু হয়েছে। এদিন ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে আরো এক হাজার ৫১২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ শনিবার (১১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে এক হাজার ৫১২ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৩৩৮ জন ও ঢাকার বাইরে এক হাজার ১৭৪ জন। এতে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে এক হাজার ৩৪১ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকায় ৩১৫ জন ও ঢাকার বাইরে এক হাজার ২৬ জন। 

এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এক হাজার ৪৬৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকায় ৮৬১ জন ও ঢাকার বাইরে ৬০৫ জন। বর্তমানে সারাদেশে ছয় হাজার ৩৭৩ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি আছেন। এর মধ্যে ঢাকায় এক হাজার ৬০৮ জন ও ঢাকার বাইরে চার হাজার ৭৬৫ জন।