১০ মিনিটের ব্যবধানে রাজধানীতে ২ বাসে আগুন

রাজধানীর নটরডেম কলেজ এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (১১ নভেম্বর) রাত ৮টা ২০ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এদিকে ১০ মিনিটের ব্যবধানে রাজধানীর গাবতলী বাস স্ট্যান্ডের সামনে আরেকটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার রাত ৮টা ৩০ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম তথ্যটি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, রাজধানীর নটরডেম কলেজ এলাকার যাত্রীবাহী বাসের আগুন নিয়ন্ত্রণে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট এবং গাবতলী বাস স্ট্যান্ডে যাত্রীবাহী বাসের আগুন নিয়ন্ত্রণে কল্যাণপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট কাজ করছে।