কালশীতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৩ ইউনিট

আপডেট : ২৫ মে ২০২৬, ০৯:১৩ পিএম

রাজধানীর মিরপুর পল্লবীর কালশী বস্তিতে অগ্নিকাণ্ড ঘটেছে। সোমবার (২৫ মে) সন্ধ্যা ৭টা ২৩ মিনিটে বস্তিটিতে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা খানম জানান, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ধাপে ধাপে আরও ১১টি ইউনিট  যুক্ত হয়।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, আগুন নেভাতে ১৩টি ইউনিট কাজ করছে। তিনি জানান, ঘটনাস্থলে পানির সংকট রয়েছে। এ কারণে আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুন আশপাশের এলাকায় যাতে ছড়িয়ে না পড়ে সেজন্য কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত