রাফসান-জেফারের পুরনো ভিডিও ভাইরাল

ফেসবুক স্ট্যাটাসে সানিয়া এশার সঙ্গে তিন বছরের দাম্পত্য জীবনের বিচ্ছেদ ঘোষণা করেছেন জনপ্রিয় উপস্থাপক রাফসান সাবাব। এমন ঘোষণার পর সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে বেশ চর্চা হচ্ছে এবং নানা রকম কথা ছড়াচ্ছে।

এছাড়াও বিচ্ছেদ নিয়ে যে পোস্ট দিয়েছেন রাফসান সেখানে সানিয়া এশার অনেক বন্ধুই রাফসানকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। অনেকেই বলছেন রাফসান প্রতারণা করেছেন এশার সঙ্গে। অন্যদিকে, গায়িকা জেফারের সঙ্গে প্রেমের গুঞ্জন ছড়াচ্ছে, যা ক্রমাগত আলোচনার কেন্দ্রে আসছে।

এরইমধ্যে রাফসানের টকশো-এর একটি পুরনো ভিডিও ভাইরাল হয়েছে। ওই শোতে ছিলেন অভিনেতা চঞ্চল চৌধুরী ও গায়িকা জেফারক। সেখানে রাফসান জেফারকে প্রশ্ন করেন, জেফার তুমি কয়টা প্রেম করেছ। এই প্রশ্নে জেফার বলেন, দুইটা।

তবে প্রেম বিষয়ে রাফসান বলেন, প্রেমতো একদিনে চার, পাঁচটাও হতে পারে। এ কথা শুনে, জেফার আকাশ থেকে পড়ে। কী বলছে সে? কিন্তু রাফসান বোঝাতে চায়, প্রেম যেকোন সময় হতে পারে কিন্তু ভালোবাসা কিংবা বিয়ে হতে অনেকগুলো ফ্যাক্টর থাকতে হয়।
 
চঞ্চল চৌধুরী সেই অনুষ্ঠানে তাদের আলোচনার বিষয়টি পরিষ্কার করে বলেন, ‘চোখে চোখে কিংবা মনে মনে অনেক সম্পর্ক থাকতে পারে। তবে সম্পর্কে দায়িত্ববোধ থাকতে হবে। তাই সম্পর্কের জায়গায় একজনের সঙ্গে থাকাটাই ভালো। তাহলে সেটি হেলদি হয়।’
 
ব্যক্তিগত জীবনে রাফসান সাবাব বেশ আয়োজন করেই চিকিৎসক সানিয়া এশাকে বিয়ে করেছিলেন। তবে তিন বছরের মাথায়ই ভাঙন ধরে এ দম্পতির। বৃহস্পতিবার (৯ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের এক পোস্টের মাধ্যমে নিজের বিবাহবিচ্ছেদের খবর জানান রাফসান।