রাজধানীতে একটি বাড়ি ঘিরে রেখেছে র‌্যাব

রাজধানীর নবাবপুর রোডে একটি বাড়িতে বোমাসদৃশ বস্তুর সন্ধান পেয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। সে কারণে বাড়িটি ঘিরে রেখেছেন তারা। সোমবার (১৩ নভেম্বর) রাত পৌনে ১২টায় এই ঘটনা ঘটে।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বিষয়টি জানিয়েছেন। তিনি জানান, ঘটনাস্থলের উদ্দেশে র‍্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট রওনা হয়েছে। বোমা ডিসপোজাল ইউনিটের কার্যক্রম শেষ হওয়ার পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে র‍্যাব।