রাজধানীতে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দুটি বাসে আগুনের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে মিরপুর-১ নম্বরের বেরিবাঁধ এলাকার নবাবেরবাগ উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে।
আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে কল্যাণপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। রাত পৌনে ৯টার দিকে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নির্বাপণ শুরু করে।
এর আগে মঙ্গলবার ফায়ার সার্ভিস জানিয়েছে, দেশে গত ২৮ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত ১৭ দিনে ১৫৪টি অগ্নিসংযোগের তথ্য পাওয়ার কথা জানিয়েছে ফায়ার সার্ভিস।
এরমধ্যে ২৮ অক্টোবর ২৯টি, ২৯ অক্টোবর ১৯টি, ৩০ অক্টোবর একটি, ৩১ অক্টোবর ১১টি, ১ নভেম্বর ১৪টি, ২ নভেম্বর সাতটি, ৪ নভেম্বর ছয়টি, ৫ নভেম্বর ১৩টি, ৬ নভেম্বর ১৩টি, ৭ নভেম্বর দুটি, ৮ নভেম্বর ৯টি, ৯ নভেম্বর সাতটি, ১০ নভেম্বর দুটি, ১১ নভেম্বর সাতটি, ১২ নভেম্বর সাতটি ও ১৩ নভেম্বর সাতটি অগ্নিসংযোগের ঘটনা ঘটে।