নির্বাচন ভবনের আশপাশে নিরাপত্তা জোরদার

আজ বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দিবেন সিইসি কাজী হাবিবুল আউয়াল। সেই ভাষণ থেকে দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করার কথা রয়েছে তার। এদিকে এই তফসিল ঘোষণাকে কেন্দ্র করে নির্বাচন কমিশন (ইসি) ও এর আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বুধবার সকাল থেকে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা জোরদার করা হয়।

সরেজমিনে দেখা গেছে, নির্বাচন কমিশন ভবনে চারপাশে আইনশৃঙ্খলা বাহিনীর টহল। নির্বাচন ভবনে ঢুকতে হলেও গেটের সামনে পুলিশি জেরা অতিক্রম করতে হচ্ছে সবাইকে। পাশাপাশি পুলিশি টহলও বাড়ানো হয়েছে। কিছুক্ষণ পরপরই পুলিশ, র‍্যাব, বিজিবির গাড়ির টহল দিতে দেখা গেছে।