মোহাম্মদ শামির জোড়া শিকার বনে নিউজিল্যান্ডকে বিপদে ফেলে গেলেন ডেভন কনওয়ে ও রাচিন রবীন্দ্র। নিজের প্রথম ওভারে কনওয়েকে ফেরানোর পর দ্বিতীয় ওভারে উইকেট তুলে নেন রাচিনের।
দুজনেই লোকেশ রাহুলের গ্লাভসে ক্যাচ দিয়ে ফিরেছেন। স্কোরকার্ডে দুজনের পারফরম্যান্স একই ৩ চারে করেছেন ১৩ রান।
৩৯৮ রানের লক্ষ্যে পৌঁছার অভিযানে দুই ওপেনারই ব্যর্থ হয়ে ফিরলেন। আট ওভার শেষে কিউইদের সংগ্রহ ২ উইকেটে ৪০ রান।