জোড়া শিকারে শামির বিশ্বকাপে ফিফটি

তিন বলের ব্যবধানে জোড়া উইকেট শিকার করে কিউই ব্যাটিংয়ে ধস নামিয়ে দিলেন মোহাম্মদ শামি। সেই সঙ্গে সবচেয়ে কম ইনিংসে ও কম বলে বিশ্বকাপে পঞ্চাশ উইকেট শিকারের রেকর্ড গড়লেন তিনি। মিচেল স্টার্কের ১৯ ইনিংসে গড়া রেকর্ডটি শামি ছুঁলেন ১৭ ইনিংসে। ৫০ উইকেট পেতে স্টার্কের লেগেছিল ৯৪১ বল। শামি ৭৯৫ বলেই পেয়ে যান বিশ্বকাপে উইকেটের ফিফটি।

ড্যারিল মিচেলের সেঞ্চুরির পরপরই মোহাম্মদ শামির তৃতীয় উইকেট বনে সাজঘরে ফেরেন উইলিয়ামসন। ৭৩ বলে ৬৯ রান করেন তিনি। তাতে ১৮১ রানের জুটি ভাঙে দুজনের।

তার ঠিক এক বল পরেই সহঅধিনায়ক টম ল্যাথামকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন তিনি। রানের খাতা খোলার আগেই ফেরার পথ ধরেন ল্যাথাম। ২২০ রানে ৪ উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে গেল কিউইরা। ফাইনালে যেতে হলে রেকর্ড করে ৩৯৮ রান করতে হবে নিউজিল্যান্ডকে।