বিজয় ট্রেন নিয়ে কোনো ব্যক্তি, গোষ্ঠী এবং নির্দিষ্ট এলাকার জন্য তথাকথিত হীন দাবির প্রতিবাদে ও জামালপুর থেকে চট্টগ্রাম পর্যন্ত বিজয় এক্সপ্রেস ট্রেন চালুর দাবিতে সমাবেশ ও মানববন্ধন করেছে জামালপুর নাগরিক কমিটি ও সম্মিলিত সামাজিক আন্দোলন।
গতকাল বুধবার সকালে জামালপুর নাগরিক কমিটি ও সম্মিলিত সামাজিক আন্দোলন জেলা শাখার আয়োজনে স্টেশন প্ল্যাটফর্মে এ মানববন্ধন হয়।
সম্মিলিত সামাজিক আন্দোলন জামালপুর জেলা শাখার সভাপতি জাহাঙ্গীর সেলিমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সচেতন নাগরিক কমিটির সভাপতি অজয় পাল, রমেণ বণিক, এনামুল হক রতন, মোক্তাদির সেলিম, তুষার মল্লিক, মেহেদী হাসান, সাগর মুখার্জি প্রমুখ।
বক্তরা বলেন, বিজয় ট্রেন কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নয়। বিজয় ট্রেন তথাকথিত নির্দিষ্ট কোনো এলাকার নয়। এ সময় রেলমন্ত্রী ও রেলের মহাপরিচালকের কাছে দ্রুত সময়ের মধ্যে বিজয় এক্সপ্রেস ট্রেন জামালপুর থেকে চট্টগ্রাম পর্যন্ত চালুর দাবি জানান তারা।