রাজধানীর খিলগাঁও গৌরনগর এলাকায় নদী থেকে অজ্ঞাতনামা এক কিশোরের (১৬) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা তাকে হত্যা করা হয়েছে। গত মঙ্গলবার রাতে মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।
খিলগাঁও রাজাখালী নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান জানান, খবর পেয়ে মঙ্গলবার বিকেলে খিলগাঁও গৌড়নগর গ্রামের নড়াই নদী থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।