অভিনেত্রী তানজিন তিশা বুধবার রাতে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন- এমনটাই বলছে গণমাধ্যমগুলো। তবে এর সত্যতা সম্পর্কে নিশ্চিত নয় দেশ রূপান্তর
অভিনেতা মুশফিক আর ফারহানের সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে তিশার, এমনটাই দাবি বিভিন্ন গণমাধ্যমের। কিছুদিন ধরেই ঝামেলা চলছিল তাদের মধ্যে। বুধবার রাতে তিশা নিজের রাজারবাগের বাসা থেকে ফারহানের উত্তরার বাসায় যান। সেখান থেকে ফিরেই ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেন।।
তানজিন তিশার ঘনিষ্ঠজনরা জানিয়েছেন,বুধবার অভিনেত্রীর রাজারবাগের বাসায় ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে মুশফিক আর ফারহান যেন মুখে কুলুপ এঁটেছেন মুশফিক আর ফারহান। বৃহস্পতিবার সকাল থেকে মুশফিক আর ফারহানকে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি ধরেননি। তানজিন তিশার ফোন সচল থাকলেও সেটাও কেউ ধরছে না।
এদিকে তিশার ঘনিষ্ঠদের বরাত দিয়ে গণমাধ্যম বলছে, ঢাকা মেডিকেল থেকে রাজধানীর পান্থপথের একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে তিশাকে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন আছেন তিনি।