শেষ হচ্ছে না মডেল-অভিনেত্রী তানজিন তিশার ঘটনা। এবার সানায়্যা আনাম ওয়াফিকাহ ও ফাতেমা তুজ জোহরার বিরুদ্ধে মানহানির মামলা করেছেন তিনি। গত ৪ নভেম্বর ২০২৬ তারিখে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক জশিতা ইসলামের আদালতে মামলাটি দায়ের করেন তিনি।
মামলাটি বর্তমানে তদন্তের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে রয়েছে। এ বিষয়ে তানজিন তিশার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, মামলার বিষয়ে যা বলার আইনজীবী বলবেন।
মামলার বিষয়টি নিশ্চিত করতে তানজিন তিশার আইনজীবী মো. জসীমউদ্দীনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, অভিনেত্রী তানজিন তিশা গত ৪ নভেম্বর সানায়্যা আনাম ওয়াফিকাহ ও ফাতেমা তুজ জোহরার বিরুদ্ধে মানহানির মামলা করেছেন।