ফিলিস্তিনের গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের প্রধান ইসমাইল হানিয়ের বাসভবনে বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বিমান বাহিনী। বৃহস্পতিবার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।
বিবৃতিতে বলা হয়েছে, ‘বুধবার রাতে হামাসের শীর্ষ নেতা ও রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়ের গাজার বাসভবন গুঁড়িয়ে দেওয়া হয়েছে।’
যদিও হামাসের হানিয়ে ও তার পরিবারের সদস্যরা গাজায় থাকেন না। গত বেশ কয়েক বছর ধরে সপরিবারে কাতারে বসবাস করছেন তিনি। তবে তার গাজার বাসভবনটি হামাসের জ্যেষ্ঠ নেতা ও কমান্ডাররা বৈঠক ও বিভিন্ন সাংগঠনিক প্রয়োজনে ব্যবহার করতেন বলে দাবি করেছে আইডিএফ।