দাউদকান্দিতে কিশোরের মরদেহ উদ্ধার

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় সামি মিয়া (১৪) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের নতুন বাজার এলাকার মৎস্য প্রজেক্ট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সামি মিয়া উপজেলার বিটেস্বর  ইউনিয়নের তিনপাড়া  গ্রামের ফুল মিয়ার ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাযায়, সানি মিয়া স্থানীয় বরকোটা বাজারের একটি ফার্নিচার দোকানে কাঠমিস্ত্রীর সহকারীর কাজ করতো। বুধবার বিকেলে কাজ শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়।

বাড়িতে না ফেরায় তাকে অনেক খোঁজাখুজি করে তার পরিবার। এরপর বৃহস্পতিবার বিকালে মোহাম্মদপুর ইউনিয়নের নতুন বাজার এলাকায় কিশোরের মরদেহ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আসাদুজ্জামান জানান,  মরদেহ উদ্ধারের পর নিহতের স্বজনরা পরিচয় শনাক্ত করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সামি মিয়া নামে কিশোরকে হত্যা করে ঘটনাস্থলে ফেলে রাখা হয়েছে৷ তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজে প্রেরণের প্রস্তুতি চলছে।