বোয়ালমারীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

আপডেট : ০৩ জুন ২০২৬, ১১:৩৯ এএম

ফরিদপুরের বোয়ালমারীতে তিনদিন ধরে নিখোঁজ থাকার পর তৌহিদ মিয়া (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৩ জুন) উপজেলার শেখর ইউনিয়নের ভাটপাড়া (দক্ষিণ) এলাকার দীঘিরপাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত তৌহিদ মিয়া ওই এলাকার কাইয়ুম মিয়ার ছেলে।

স্থানীয় সূত্র জানায়, তৌহিদ গত তিনদিন ধরে নিখোঁজ ছিলেন। বুধবার সকালে দীঘিরপাড় এলাকায় তার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে বোয়ালমারী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

বোয়ালমারী থানার পরিদর্শক (তদন্ত) সাইদুর রহমান বলেন, ঘটনাস্থলে আছি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নেওয়া হবে। বিস্তারিত পরে জানানো হবে। ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত