প্যাট কামিন্সকে টেনে মারতে গিয়ে লং অনে ম্যাক্সওয়েলের হাতে ধরে পড়েছেন কাগিসো রাবাদা। ডাইভ দিয়ে ভালো ক্যাচ নিয়েছেন ম্যাক্সওয়েল। ২ বল বাকি থাকতে ২১২ রানেই থামল দক্ষিণ আফ্রিকা।
প্রোটিয়াদের হয়ে মিলার একাই করেছেন ১০১ রান। সেটিও ২২ রানে ৪ উইকেট পড়ে যাওয়ার পর। দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রান করেন হেইনরিখ ক্লাসেন। তার ব্যাট থেকে ৪৭ রান।
অজিদের হয়ে মিচেল স্টার্ক ও প্যাট কামিন্স নিয়েছেন তিনটি করে উইকেট। জশ হেজেলউড ও ট্রাভিস হেড শিকার করেছেন দুটি করে উইকেট। তাতে প্রোটিয়াদের ২১২ রানে থামায় অস্ট্রেলিয়া।
১৯৯৯ বিশ্বকাপ সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার লক্ষ্য ছিল ২১৪ রান। তারা করতে পেরেছিল ২১৩। বাকিটা ছিল ইতিহাস। এবার কলকাতায় কী হবে?