এবারের দীপ্ত অ্যাওয়ার্ড পেলেন যারা

দীপ্ত টেলিভিশনের ৮ম বর্ষপূর্তি উপলক্ষ্যে তৃতীয়বারের মতো প্রদান করা হয়েছে ‘দীপ্ত অ্যাওয়ার্ড ২০২৩’। গত এক বছরে দীপ্ত টেলিভিশনে প্রচারিত একক ও ধারাবাহিক নাটক, ডাবিং সিরিয়াল ও ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতে আলোচিত ওয়েব ফিল্মগুলোর ওপর ভিত্তি করে বিভিন্ন ক্যাটাগরিতে এই পুরস্কার দেয়া হয়েছে। 

মোট ১৩টি ক্যাটাগরিতে দর্শক ভোট দিয়েছেন। দীপ্ত টিভির নিজস্ব ওয়েবসাইট লিংকে প্রাপ্ত দর্শকের ভোট ও জুরিবোর্ডের বিচার বিবেচনায় নিয়ে চূড়ান্ত বিজয়ী নির্বাচন করা হয়েছে। 

‘দীপ্ত অ্যাওয়ার্ড ২০২৩’ এর ক্যাটাগরি গুলো- ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতে আলোচিত ওয়েব ফিল্ম:  রুবেল হাসান পরিচালিত ‘‌নিকষ’, অভিনয়শিল্পী (পুরুষ) নির্বাচিত হয়েছেন ‘‌জিয়াউল ফারুক অপূর্ব’ (ওয়েব ফিল্ম: আইক্যান ম্যান), অভিনয়শিল্পী (নারী) নির্বাচিত হয়েছেন ‘‌তাসনিয়া ফারিণ’ (ওয়েব ফিল্ম: নিকষ) । 

একক নাটক: আলোচিত একক নাটক নির্বাচিত হয়েছে ভিকি জাহেদ পরিচালিত ‘‌কাজলের দিনরাত্রি’, অভিনয়শিল্পী (পুরুষ) নির্বাচিত হয়েছেন ‘‌মোশাররফ করিম’ (নাটক: ভাগ্য রেখা), অভিনয়শিল্পী (নারী) নির্বাচিত হয়েছেন ‘‌মেহজাবীন চৌধুরী’ (নাটক: কাজলের দিনরাত্রি)। ধারাবাহিক নাটক: আলোচিত ধারাবাহিক নাটকে নিবার্চিত হয়েছে সাজ্জাদ সুমন পরিচালিত নাটক ‘‌মাশরাফি জুনিয়ার’, অভিনয়শিল্পী (পুরুষ) নির্বাচিত হয়েছেন ‘‌আ খ ম হাসান’ (নাটক: বকুলপুর), অভিনয়শিল্পী (নারী) নির্বাচিত হয়েছেন ‘‌রেজমিন সেতু’ (নাটক: জবা)। 

ডাবিং সিরিয়াল: আলোচিত ডাবিং সিরিয়াল নিবার্চিত হয়েছে তুর্কি ধারাবাহিক ‘‌আমাদের গল্প’। এছাড়া দীপ্ত বিশেষ অ্যাওয়ার্ডে নির্বাচিত হয়েছে মোহাম্মদ আলী মুন্না পরিচালিত ওয়েব ফিল্ম ‘‌অপলাপ’, অভিনয়শিল্পী (পুরুষ) নির্বাচিত হয়েছেন ‘‌মুশফিক আর ফারহান’ (নাটক: কলঙ্ক), অভিনয়শিল্পী (নারী) নির্বাচিত হয়েছেন ‘‌পূজা চেরি’ (ওয়েব ফিল্ম: পরি)।

এ বছরে ‘দীপ্ত অ্যাওয়ার্ড আজীবন সম্মাননা’ ২০২৩- এ ভূষিত হয়েছেন বাংলাদেশের কিংবদন্তী অভিনয়শিল্পী দিলারা জামান। এ গুণী মানুষকে সম্মাননা দিতে পেরে দীপ্ত টেলিভিশন সম্মানিত বোধ করছে।

‘দীপ্ত অ্যাওয়ার্ড ২০২৩’ প্রচারিত হবে ১৮ নভেম্বর শনিবার সন্ধ্যা ৭টায়। অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেছেন উপমা ও তার দল, রেজমিন সেতু ও তার দল। কোরিওগ্রাফিতে ছিলেন আসাদ খান। সংগীতে ছিলেন রাজিব, অবন্তী সিঁথি, রেহান রাসুল, প্রতিক হাসান ও আনিকার পরিবেশনা। পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন রুহানি সালসাবিল লাবণ্য।
‘দীপ্ত অ্যাওয়ার্ড ২০২৩’ অনুষ্ঠানটির নির্বাহী প্রযোজনায় ছিলেন ওয়াহিদুল ইসলাম শুভ্র।