অনেক সময়েই আমাদের ঠোঁটে কালচে দাগ পড়ে যায়। হারিয়ে যায় গোলাপি আভা। কিন্তু কী করে দূর করা যাবে সেই দাগ? নামীদামি কোম্পানির লিপস্টিক ও লিপগ্লস ব্যবহার করলেও সকলের ত্বকে সব কিছু খাপ খায় না। তবে ঠোঁটের কালচে দাগ দূর করে পুনরায় গোলাপি আভা ফিরিয়ে আনতে পারেন কিছু প্রাকৃতিক ও সহজ পদ্ধতির সাহায্যে। ঘরেই মিলবে, এমন টুকিটাকি সামগ্রী ব্যবহার করলে পেতে পারেন সহজ সমাধান। চলুন জেনে নেওয়া যাক-
মধু
ঠোঁটের কালচে ভাব দূর করতে মধু ব্যবহার করতে পারেন। ঠোঁটের কোমলতা বজায় রাখতেও মধু ভীষণ উপকারী। ঘুমোনোর আগে সামান্য মধু ঠোঁটে লাগিয়ে রেখে দিন সারা রাত। কয়েক সপ্তাহের মধ্যেই ঠোঁটের রঙে পার্থক্য চোখে পড়বে।
চিনি
প্রাকৃতিক স্ক্রাবার হিসেবে চিনির কার্যকারিতাও কম নয়। চিনি দিয়ে স্ক্রাব করলে ঠোঁটের কালচে দাগ দূর হওয়ার পাশাপাশি মরা চামড়াও উঠে যাবে। ২ চামচ চিনি ও ৩ চামচ মাখন একসঙ্গে মিশিয়ে একটা পেস্ট বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন। সপ্তাহে বার দুয়েক এই মিশ্রণ দিয়ে ঠোঁট স্ক্রাব করুন।
লেবু
লেবুর রস খুব ভালো ব্লিচিং উপাদান। প্রতি দিন ঘুমোতে যাওয়ার আগে লেবুর রস দিয়ে ঠোঁটে ভালো করে মালিশ করলে কালচে ভাব দূর হবে।