তিনটি প্রকল্পে অনুদান চুক্তি স্বাক্ষরিত

অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) গত বৃহস্পতিবার তিনটি প্রকল্পের বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ ও জার্মানির মধ্যে এক অনুদান চুক্তি স্বাক্ষরিত হয়েছে। তিনটি প্রকল্পের মধ্যে প্রথমটি বাস্তবায়ন করবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), দ্বিতীয় ঢাকা ওয়াসা ও শেষেরটি আইন ও বিচার বিভাগীয় অধীনস্থ সংস্থা।

তিন প্রকল্প হলো, লিভাবেল অ্যান্ড ইনক্লুসিভ সিটিস ফর অল (এলআইসিএ), স্ট্রেনদেনিং ইনস্টিটিউশনস ফর ক্লাইমেট চেঞ্জ এডাপ্টেড ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট এবং এক্সেস টু জাস্টিস ফর ওমেন, স্ট্রেনদেনিং কমিউনিটি ডিসপিউট রিসোলিউশন অ্যান্ড ইম্প্রভিং কেস ম্যানেজমেন্ট (এ২ জাস্টিস)।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের পক্ষে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব শরিফা খান ও জার্মান উন্নয়ন সংস্থা (জিআইজেড) বাংলাদেশের পক্ষে কান্ট্রি ডিরেক্টর ড. আন্দ্রেয়াস কুক অনুদান চুক্তিতে স্বাক্ষর করেন। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অতিরিক্ত সচিব ও উইং চিফ উত্তম কুমার কর্মকার, যুগ্ম সচিব মোসলেমা নাজনীন, এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী গোপাল কৃষ্ণ দেবনাথ, জার্মান উন্নয়ন সংস্থা (জিআইজেড) এর ডানা ডি লা ফোনটাইন, লিভাবেল অ্যান্ড ইনক্লুসিভ সটিস ফর অল (এলআইসিএ) এর প্রকল্প পরিচালক মোহাম্মদ নাজমুল হাসান চৌধুরী। বিজ্ঞপ্তি