চলতি বছরে ডেঙ্গু যেন এক আতঙ্কের নাম। আগে এই রোগ ঢাকাভিত্তিক হলেও এখন সারা দেশে ছড়াচ্ছে। এই রোগে আক্রান্ত হলে রক্তে অণুচক্রিকা বা প্লাটিলেট কমে যায়। যাতে করে চরম স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়। তবে রক্তে প্লাটিলেট কমে গেলে জীবনযাত্রা ও খাদ্যাভ্যাসে পরিবর্তন আনার মাধ্যমেই প্লাটিলেটের সংখ্যা আগের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব। মাত্র পাঁচ ধরনের খাবার খেয়ে ঘরে বসেই প্লাটিলেট বাড়াতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক পাঁচটি খাবারের বিষয়ে-
ভিটামিন সি-সমৃদ্ধ
ভিটামিন সি প্লাটিলেটের সংখ্যা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই লেবু, কমলালেবু, মুসম্বি, বাতাবিলেবু খেলে রক্তের এই গুরুত্বপূর্ণ উপাদানটি বাড়ে।
অ্যালকোহল পান বন্ধ করতে হবে
মদ পানের অভ্যাস থাকলে তা বন্ধ করুন। অ্যালকোহল এড়ানোর মাধ্যমে, আপনার অস্থি মজ্জা আরও ভালোভাবে কাজ করতে পারে। কারণ এটি আপনার প্লাটিলেটের সংখ্যা বাড়াতে পারে।
চর্বিওয়ালা মাছ
চর্বিওয়ালা মাছে প্রচুর পরিমাণে ভিটামিন বি-১২ থাকে। এই ভিটামিন লোহিত রক্ত কণিকা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্লাটিলেটের মাত্রা বি-১২-এর অভাবের কারণে কমে যায়।
ফলিক অ্যাসিড জরুরি
ফোলেট (ফলিক এসিড) হলো ভিটামিন-বি-এর আরেকটি রূপ। এটি আপনাকে দ্রুত প্লাটিলেটের মাত্রা বাড়াতে সাহায্য করবে। ফুড সাপ্লিমেন্ট খাওয়ার চেয়ে ফোলেট খাওয়া ভালো। সবজির মধ্যে ব্রকোলি, ব্রাসেলস, স্প্রাউট, লিভার এবং মটরশুঁটি খেতে পারেন।
শাক-সবজি খান বেশি করে
কিছু শাকসবজি রয়েছে, যেগুলো খেলে রক্তে প্লাটিলেটের সংখ্যা বাড়ে। শালগম, অঙ্কুরিত শস্য, ফুলকপি, ব্রোকোলি, বাঁধাকপি, লেটুসে প্রচুর ভিটামিন পাওয়া যায়। সোয়াবিনও বেশি করে খান।