কঙ্গনার সামনে হঠাৎ ফুল নিয়ে হাজির রজনীকান্ত

নতুন সিনেমার শুটিং করছেন কঙ্গনা রানাউত। তার প্রথম দিনের শুটিং সেটে হঠাৎ ফুল নিয়ে হাজির হন রজনীকান্ত। অভিনেত্রীকে শুভেচ্ছা জানাতেই রজনীকান্ত সেখানে হাজির হন বলে খবর।

প্রসঙ্গত, সিনেমাটিতে কঙ্গনার বিপরীতে অভিনয় করছেন আর মাধবন। কঙ্গনাকে যখন শুভেচ্ছা জানাতে যান রজনীকান্ত, তা দেখে আপ্লুত মাধবনও। রজনীকান্তের হাজিরায় খুশিতে উচ্ছ্বল কঙ্গনা নিজের সোশ্যাল হ্যান্ডেলে সেই ছবিও শেয়ার করেন।