বরগুনার তালতলীতে চলন্ত মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মো. শওকত মুন্সী নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
শনিবার (১৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে উপজেলার মটখোলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শওকত উপজেলা সড়কের রফিকুল মুন্সীর ছেলে ও তালতলী সদরের মুন্সী মার্কেটের মালিক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ব্যবসায়িক কাজে বরগুনা থেকে তালতলীতে ফিরছিলেন। এ সময় ছোটবগী-তালতলী সড়কের মটখোলা নামক স্থানে এলে মোটসাইকেল থেকে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে পার্শ্ববর্তী গাছের সাথে ধাক্কা লাগে। পরে স্থানীয়রা উদ্ধার করে তালতলী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত ব্যবসায়ীর লাশ হাসপাতাল হতে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।