ফোন চালানো নিয়ে বাবার সঙ্গে রাগারাগির পর আত্মহত্যা

রাজধানীর মধ্য বাড্ডায় আলিফ নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে তার মরদেহ উদ্ধার হয়। তিনি একটি জুতার দোকানের কর্মচারী ছিলেন।

আলিফের ভাই মো. আরাফাত হোসেন জানান, তারা মধ্য বাড্ডা হোসেন মার্কেট এলাকায় থাকেন। আলিফ একটি জুতার দোকানের কর্মচারী।

তিনি আরও বলেন, সকালে ঘুম থেকে উঠেই নাস্তা না করে ফোন চালাচ্ছিলো সে। সেটি দেখে তার বাবা কবির হোসেন তার সাথে রাগারাগি করেন। এতেই অভিমান করে রুমের দরজা বন্ধ করে ফ্যানের সাথে রশি পেঁচিয়ে গলায় ফাঁস দেয় আলিফ। অনেক ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ না পেয়ে রুমের দরজা ভেঙ্গে তাকে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে ঢাকা মেডিকেলে নিয়ে যান। সেখানেই চিকিৎসক সকাল ৯টায় তাকে মৃত ঘোষণা করেন।