গ্রাহকদের আরও সুবিধা দিতে ব্র্যাক ব্যাংক এটিএম থেকে নগদ টাকা উত্তোলনের সীমা বাড়িয়েছে। এতে করে রিটেইল ও এসএমই গ্রাহকরা এখন থেকে দৈনিক চার লাখ টাকা এবং প্রিমিয়াম ব্যাংকিং ও এসএমই ‘বরেণ্য’ গ্রাহকরা পাঁচ লাখ টাকা উত্তোলন করতে পারবেন। এর আগে রিটেইল ও এসএমই গ্রাহকদের জন্য টাকা উত্তোলনের দৈনিক লিমিট ছিল তিন লাখ টাকা এবং প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের জন্য চার লাখ টাকা।
ব্র্যাক ব্যাংকের সব ডেবিট কার্ডের গ্রাহকরা এটিএম থেকে দৈনিক লেনদেনের এই বর্ধিত সীমা উপভোগ করতে পারবেন। উল্লেখ্য, একজন গ্রাহক একবারে সর্বোচ্চ ৮০ হাজার টাকা উত্তোলন করতে পারবেন।
গ্রাহকদের আরও সুবিধা দিতে এটিএম থেকে উত্তোলনের সীমা বাড়ানো হয়েছে, যাতে তারা শাখায় না গিয়েও দিন-রাত ২৪ ঘণ্টা জরুরি নগদ টাকার প্রয়োজনীয়তা পূরণ করতে পারেন। অল্টারনেট ব্যাংকিং চ্যানেলের এই সুবিধা গ্রাহকদের অনেক সুবিধা প্রদান করে, কারণ তারা বছরের ৩৬৫ দিন যে কোনো সময় নগদ গ্রহণ করতে পারেন। বিজ্ঞপ্তি