একসঙ্গে কাজ করবে এইচবিএল ও ব্যাংক অব চায়না

কৌশলগত সহযোগিতার জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে এইচবিএল ও ব্যাংক অব চায়না (বিওসি)। অর্থনৈতিক ক্ষমতায়ন ও আঞ্চলিক যোগাযোগ বৃদ্ধিতে এইচবিএল ও বিওসি প্রতিশ্রুতিবদ্ধ। কৌশলগত সহযোগিতা সমঝোতা স্মারক স্বাক্ষর এই প্রতিশ্রুতিকে আরও জোরদার করবে।

চীনের বেইজিংয়ে বিওসির প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর হয়। ব্যাংক অব চায়নার ভাইস চেয়ারম্যান ও প্রেসিডেন্ট লিউ জিন, এইচবিএলের চেয়ারম্যান সুলতান আলী আল্লানা এবং এইচবিএলের প্রেসিডেন্ট ও সিইও মুহাম্মদ আওরঙ্গজেব নিজ নিজ প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করেন।

এইচবিএল ও বিওসির মধ্যে এই সহযোগিতা বাংলাদেশি ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে নিরবচ্ছিন্ন বাণিজ্যের সুযোগ দেবে, তাদের আন্তর্জাতিক ব্যবসায়িক নেটওয়ার্ক উন্নত করবে এবং দেশে-বিদেশে তাদের কার্যক্রম বাড়াতে সাহায্য করবে।

এইচবিএল ও বিওসির এই সহযোগিতার ফলে দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য, মধ্য এশিয়া এবং আফ্রিকায় পরিচালিত ব্যবসাগুলোও উপকৃত হবে।