দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-২ আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের ছোট ভাই চৌধুরী আবদুল্লাহ আল মাহমুদ।
আজ রবিবার (১৯ নভেম্বর) বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে তাদের পক্ষে ফরম সংগ্রহ করা হয়।
সিলেট বিভাগীয় মনোনয়ন বিতরণ বুথের দায়িত্বে থাকা আওয়ামী লীগের উপ কমিটির সদস্য সামসুল কবির রাহাত জানান, চৌধুরী আবদুল্লাহ আল মাহমুদের পক্ষে নেতাকর্মীরা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
চৌধুরী আবদুল্লাহ আল মাহমুদ শাল্লা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য।
সুরঞ্জিত সেন গুপ্তের স্ত্রী সাংসদ জয়া সেন গুপ্তও এই আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।