বিশ্বের সবচে পুরনো ফুটবল টুর্নামেন্ট কোপা আমেরিকার ৪৮ তম আসর শুরু হবে ২০২৪ এর ২০ জুন আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে। চ্যাম্পিয়ন আর্জেন্টিনার ম্যাচ দিয়ে শুরু হবে টুর্নামেন্টের। ফাইনাল হবে ১৪ জুলাই মায়ামির হার্ড রক স্টেডিয়ামে।
হার্ড রক এবং মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়াম ২০২৬ ফিফা বিশ্বকাপের ভেনুগুলোর অন্যতম।
কোপা আমেরিকা দক্ষিণ আমেরিকার বাইরে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২০১৬ সালের কোপা শতবর্ষী টুর্নামেন্টও যুক্তরাষ্ট্র আয়জন করেছিল, যেখানে আর্জেন্টিনাকে টাইব্রেকারে হারিয়ে ফাইনাল জিতেছিল চিলি।
২০২৪ কোপায় দক্ষিণ আমেরিকার ১০ দলের সংগে উত্তর ও মধ্য আমেরিকার ৬ টি দেশ অংশ নেবে।