অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

কলম্বিয়াকে উড়িয়ে ব্রাজিলের সামনে আর্জেন্টিনা

সুপার ক্লাসিকোতে মারাকানায় মুখোমুখি হবে ব্রাজিল ও আর্জেন্টিনা। জাকার্তায় অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের কোয়ার্টারেও খেলবে এই দুই দল। জাকার্তায় আজ শেষ ষোলোর ম্যাচে আর্জেন্টিনা ৫-০ গোলে হারিয়েছে ভেনেজুয়েলাকে।

ম্যাচে আর্জেন্টিনা অনূর্ধ্ব-১৭ দলের হয়ে জোড়া গোল করেন অগাস্টিন রবের্তো। একটি করে গোল করেন ইচেভেরি ও সান্তিগো লোপেজ। অপর গোলটি আত্মঘাতী। ম্যাচসেরা হন সান্তিগো।

তার আগে গতকাল ব্রাজিল ৩-১ গোলে হারায় ইকুয়েডরকে।

আর্জেন্টিনা ও ব্রাজিলের কোয়ার্টার ফাইনাল ম্যাচটি হবে শুক্রবার।