সশস্ত্র বাহিনীর যৌথ প্রশিক্ষণ-সংক্রান্ত সঠিক নির্দেশনার জন্য প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় সশস্ত্র বাহিনী বিভাগের প্রশিক্ষণ পরিদপ্তর কর্র্তৃক ‘জয়েন্ট ট্রেনিং ডকট্রিন-বাংলাদেশ আর্মড ফোর্সেস ২০২৩’ প্রস্তুত করা হয়েছে। গতকাল মঙ্গলবার সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে ডকট্রিনটির অনুমোদন ও মোড়ক উন্মোচন করেন।
সশস্ত্র বাহিনী বিভাগে অনুষ্ঠিত এ আনুষ্ঠানিকতার সময় প্রধানমন্ত্রীর নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা, সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধানরা এবং প্রিন্সিপাল স্টাফ অফিসার উপস্থিত ছিলেন। যৌথ প্রশিক্ষণ-সংক্রান্ত তথ্য, প্রশিক্ষণের ধারণা, সমন্বয়, কর্মপদ্ধতি এবং প্রশিক্ষণ সুবিধাদির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতকল্পে আধুনিক কর্মপোযোগী এই মৌলিক ডকট্রিন প্রণীত হয়েছে। এ ডকট্রিনটি প্রশিক্ষণের ক্ষেত্রে সীমিত সম্পদের যথাযথ ব্যবহার এবং জাতীয় মূল্যবান সম্পদের কার্যকর ব্যবহারের মাধ্যমে প্রশিক্ষণ, পেশাদারিত্ব এবং দক্ষতা অর্জনে সশস্ত্র বাহিনীকে সহায়তা করবে। আইএসপিআর