এক নজর দেখতে হোটেলে ভিড় ব্রাজিলিয়ান মেসি ভক্তদের

দুই বছর আগের কথা। ব্রাজিল সমর্থকদের চোখের জলে ভাসিয়েছিল আর্জেন্টিনা। নেইমারের হৃদয়ে রক্তক্ষরণ করে লিওনেল মেসি প্রথমবার আন্তর্জাতিক ফুটবলে কোনো শিরোপা জিতেছিলেন। সেটার রিও ডি জেনারিওর মারাকানায়।

সেই মারাকানায় আজ ফের মুখোমুখি হচ্ছে দক্ষিণ আমেরিকার দুই চির প্রতিদ্বন্দ্বী। যে মাঠে নেইমার চোখের জল ঝরিয়েছিলেন সেখানেই।

স্বাভাবিকভাবে সেখানকার স্থানীয় সমর্থকদের কাছে মেসি ভিলেন থাকাটাই। দর্শকেরা তাকে দুয়ো দেবেন কিংবা বিব্রতকর পরিস্থিতিতে ফেলবেন। 

কিন্তু না, সেখানেও আছে মেসিভক্ত। শুধু তাই নয়, মেসিকে এক নজর দেখার জন্য ভিড় করেছেন তারা টিম হোটেলের সামনে। 

আর্জেন্টাইন মহাতারকাকে একনজর দেখার জন্য তার হোটেলের সামনে ভিড় করেছে। ব্রাজিলিয়ান মেসি ভক্তরা।