মোস্তফা সরয়ার ফারুকীর অটোবায়োগ্রাফির প্রচারণায় নওগাঁর স্টেডিয়ামে দেখা গেল মারজুক রাসেল, নাসির উদ্দিন, শাহরিয়ার নাজিম জয় ও জায়েদ খানকে। ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’, সংক্ষেপে এটিকে বলা হচ্ছে ‘অটোবায়োগ্রাফি। এর এমন প্রচারণায় সিনেমা ভক্তরা বিস্মিত হয়েছেন। একই সঙ্গে প্রশ্ন জেগেছে, শুধুই প্রচারণার জন্য নওগাঁ গিয়েছেন ফারুকী?
ফারুকী কী করছেন তা একদম পরিস্কারভাবে জানা না গেলেও এটা জানা গেছে তিন ই বেশ কয়েকটি কাজ করেছেন। যার ঘোষণা সময় মতো আসবে। এসবে কাজ করেছেন, অভিনেতা নাদের চৌধুরী, মারজুক রাসেল, নাসিরউদ্দিন, ফজলুর রহমান বাবু ও মমর মতো অভিনয়শিল্পীরা। শুটিং হয়েছে নওগাঁর সীমান্ত এলাকায়।
এ বিষয়ে সংশ্লিষ্টরা কথা বলতে নারাজ। তবে দেশ রূপান্তরকে একটি জানিয়েছে, বিগত একমাস ধরে নওগাঁ বরেন্দ্র অঞ্চলে কঠোর গোপনীয়তার সঙ্গে শুটিং করা হচ্ছিল। রাজশাহীর শেষ সীমানা থেকে নওগাঁর ভারতীয় সীমান্ত এলাকা ধরে শুটিং হয়েছে। তাই ধারণা করা হচ্ছে, সীমান্তের রোমহর্ষক কিছু ঘটনা এর মাধ্যমে উঠে আসবে। উঠে আসবে বরেন্দ্র ভূমির জীবনযাপন।
এটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম। মোস্তফা সরয়ার ফারুকী দুই দশকেরও বেশি সময় ধরে নির্মাণের সঙ্গে আছেন। নাটক-সিনেমা-সিরিজ-বিজ্ঞাপনচিত্রসবখানেই সমানতালে গল্প বলেছেন। সেই ফারুকী ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’-এর মাধ্যমে নিজেই হয়েছেন অভিনেতা। যা ৩০ নভেম্বর চরকিতে মুক্তি পাচ্ছে।