নজর কাড়ছেন জায়েদ-মামদানি

আপডেট : ২৭ মে ২০২৬, ০১:৫১ পিএম

 ‘ইমিগ্রেন্ট ডায়েরিজ’র দ্বিতীয় অধ্যায় নিয়ে ফিরেছেন চিত্রনায়ক জায়েদ খান। নতুন পর্বের নাম ‘ঈদ মোবারক’। মাত্র দুই মিনিটের এই স্বল্পদৈর্ঘ্য নির্মাণে উঠে এসেছে প্রবাসজীবনের এক গভীর, আবেগঘন ও নীরব বাস্তবতা। 

পরিবার-পরিজন থেকে হাজার মাইল দূরে ঈদ উদযাপন, ভিডিও কলে শুভেচ্ছা বিনিময়, আর হাসিমুখে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টার আড়ালে লুকিয়ে থাকা একাকীত্ব সবকিছুই অত্যন্ত সুন্দর ভাবে তুলে ধরা হয়েছে এই পর্বে। কিছু দৃশ্য নিঃশব্দেই দর্শকের হৃদয়ে দাগ কাটে। বিশেষ করে পরিবার ছাড়া ঈদের অপূর্ণ অনুভূতিটি খুব সুন্দর ভাবে ফুটে উঠেছে। 

স্বল্প সময়ের উপস্থিতিতেও জায়েদ খান পরিণত ও সংযত অভিনয়ে চরিত্রের আবেগকে জীবন্ত করে তুলেছেন। একজন দক্ষ নির্মাতার হাতে শিল্পী কীভাবে নিজেকে নতুনভাবে প্রকাশ করতে পারেন, এই কাজটি তারই একটি উদাহরণ। পাশাপাশি বিশেষ উপস্থিতিতে দেখা গেছে নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানিকে, যা পর্বটিকে আরও বিশেষ মাত্রা দিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত