নীলফামারীর সৈয়দপুর উপজেলায় ধানবোঝাই ট্রাক্টরের চাপায় জ্যোতি রায় (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
গতকাল মঙ্গলবার (২১ নভেম্বর) রাতে সৈয়দপুর উপজেলার রাতে সাইল্যার মোড় পীরপাড়া সড়কের গাড়ারডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জ্যোতি রায় দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডী ইউনিয়নের বাসিন্দা ও একই ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি।
দেশ রূপান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম।
পুলিশ জানায়, মোটরসাইকেল আরোহী জ্যোতি রায় ওই সড়ক দিয়ে দিনাজপুর যাচ্ছিলেন। অন্যদিক থেকে ধানবোঝাই ট্রাক্টর আসছিল। গাড়ারডাঙ্গা এলাকায় ধানবোঝাই ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ট্রাক্টরের নিচে এসে চাপা পড়ে তার মৃত্যু হয়।
ওসি সাইফুল ইসলাম জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাক্টরটি জব্দ করা গেলেও চালক পালিয়ে গেছে।