পশু প্রেমের গল্পে আসছে সিনেমা

‘আদম’ ও ‘রং রোড - অধ্যায় আদুরী’ সিনেমার পর এবার আবু তাওহীদ হিরণ নির্মাণ করতে যাচ্ছেন নতুন সিনেমা। সিনেমাটির নাম ‘দ্য পাপ্পি’। এটি নির্মিত হচ্ছে পশু প্রেমের গল্পে।

একটি স্তন্যপায়ী হিংস্র প্রাণী তথা কুকুকের আবেগ ও অনুভূতি এবং মানুষের পশু-প্রাণী প্রেমের গল্পে নির্মিত হচ্ছে এটি। ছবির গল্প লিখেছেন নির্মাতা নিজেই। ছবিতে অভিনয় করবেন নতুন ও পুরাতন একঝাঁক শিল্পী। পোস্টার ও ট্রেইলার প্রকাশের মাধ্যমে শিল্পীদের নাম ও চরিত্র পরিচয় প্রকাশ করবেন জানালেন নির্মাতা।

 

370298195_7113962268667728_1279203884641907610_n

 

পরিচালক হিরণ বলেন, ‘আমার আগের ছবিটি যারা দেখেছেন তারা জানেন আমি একটু অন্য ঘরানার ছবি বানাতে পছন্দ করি। এবারের গল্পটাও একটু ভিন্নধর্মী। একটি কুকুরকে কেন্দ্র করে গল্প। আপাতত এতটুকুই জানাচ্ছি। আশা করছি আগের ছবির মতো এবারের ছবিটিও দর্শকের ভালো লাগবে।