শীতে শসা খেলে ঠান্ডা লাগবে না

শীতে অনেকে পানি খাওয়া কমিয়ে দেন। এতে ঠান্ডার সময়ে অনেককেই ডিহাইড্রেশনের সমস্যায় ভুগতে দেখা যায়। যেহেতু শসায় জলের পরিমাণ বেশি, তাই অনেকেরই ধারণা, শসা খেলে ঠান্ডা লেগে যেতে পারে। তবে পুষ্টিবিদরা বলছেন, এমন ধারণা ভিত্তিহীন।

১) শরীরে পানির জোগান দিতে

শীতের শুষ্ক আবহাওয়া শরীর থেকে পানি শুষে নেয়। ত্বকের উপর তার প্রভাব পড়ে। আর্দ্রতার অভাবে চামড়া কুঁচকে যেতে পারে। শরীরে পর্যাপ্ত পানির জোগান দিতে অন্যান্য তরলের পাশাপাশি তাই শসা খাওয়ার পরামর্শ দিচ্ছেন পুষ্টিবিদরা।

২) ক্যালোরির পরিমাণ কম

যারা ওজন কমাতে চান, সারা বছরই তাদের শসা খাওয়ার পরামর্শ দেওয়া হয়। কারণ, শসায় ক্যালোরির পরিমাণ কম। ফাইবারের পরিমাণ অনেক বেশি। অন্ত্র ভাল রাখার পাশাপাশি, বেশি খাবার খেয়ে ফেলার প্রবণতা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে শসা।

৩) বিপাকহার বাড়িয়ে তোলে

শসায় রয়েছে ম্যাঙ্গানিজ় এবং ভিটামিন কে। বিপাকহার বাড়িয়ে তুলতে এই দুটি উপাদান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিপাকহার ভাল না হলে কোনও ভাবেই ওজন নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।