রাশিয়ার সঙ্গে একটি সীমান্ত ক্রসিংই থাকল ফিনল্যান্ডের

ফিনল্যান্ডের সরকার রাজা-জুসেপ্পি সীমান্ত ক্রসিং পয়েন্ট ছাড়া রাশিয়ার সঙ্গে থাকা তিনটি সীমান্ত ক্রসিং বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ফিনিশ সরকার আগামী ২৪ নভেম্বর (শুক্রবার) স্থানীয় সময় মধ্যরাতে কুসামো, সাল্লা এবং ভাটিয়াস সীমান্ত ক্রসিং বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ নিয়ে সাতটি সীমান্ত ক্রসিং বন্ধ করল ফিনিশ সরকার। গত সপ্তাহে পূর্ব সীমান্তের চারটি সীমান্ত ক্রসিং বন্ধ করে দেওয়া হয়।

দেশটির অভিযোগ, মস্কো ইচ্ছাকৃতভাবে শরণার্থী এবং অভিবাসীদের ফিনল্যান্ডের দিকে ঠেলে দিচ্ছে। শরণার্থী এবং অভিবাসীদের  আগমন বেড়ে যাওয়ায় রাশিয়ার সঙ্গে সীমান্ত ক্রসিং বন্ধ করে দিতে হচ্ছে তাদের।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, শুধু চলতি নভেম্বর মাসেই রাশিয়া হয়ে ৬০০ জনেরও বেশি শরণার্থী ফিনল্যান্ডে প্রবেশ করেছে। ফলে ফিনিশ সরকার বিষয়টি নিয়ন্ত্রণ করতে চাইছে।