বাংলাদেশের সিভিল অ্যাভিয়েশন খাতকে প্রধানমন্ত্রীর স্বপ্নের সিভিল অ্যাভিয়েশন হাবে পরিণত করতে সিভিল অ্যাভিয়েশন একাডেমিকে নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্র্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান।
গতকাল বৃহস্পতিবার ‘আইসিএও গভর্মেন্ট সেফটি ইন্সপেক্টর এয়ারওর্থিনেস’ কোর্সসহ কয়েকটি ন্যাশনাল প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারীদের মধ্যে প্রশিক্ষণ সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি এ নির্দেশনা দেন। সিভিল অ্যাভিয়েশন অডিটোরিয়ামে এ অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে তিনজন বিদেশি ইন্সট্রাক্টর ও নেপাল, ভুটান, পাকিস্তান, ভারতের ১০ প্রশিক্ষণার্থীসহ প্রায় ৩০০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।