দেশ রূপান্তরের রাঙ্গুনিয়া প্রতিনিধি এম এ কোরেশী শেলু আর নেই

চট্টগ্রামের রাঙ্গুনিয়া প্রেসক্লাবের স্থায়ী সদস্য ও দৈনিক দেশ রূপান্তরের রাঙ্গুনিয়া প্রতিনিধি এম এ কোরাশী শেলু ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)‌। মৃত্যুকালে তার বয়স ছিল ৫৫ বছর। 

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে ঘুমের মধ্যেই স্ট্রোক করেছেন বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। আজ শুক্রবার (২৪ নভেম্বর) বাদে আছর চন্দ্রঘোনা মালেক সওদাগর বাড়ি মসজিদ মাঠে মরহুমের জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

মফস্বলে দীর্ঘদিন ধরে সাহসিকতার সাথে সাংবাদিকতা করে আসছিলেন এম এ কোরাশী শেলু। তার মৃত্যুতে দেশ রূপান্তর পরিবার গভীরভাবে শোকাহত।