আনন্দ-উচ্ছ্বাস আর প্রাণবন্ত পরিবেশে ভোলায় উদযাপিত হয়েছে দেশের জনপ্রিয় জাতীয় দৈনিক দেশ রূপান্তর-এর প্রতিষ্ঠাবার্ষিকী। কেক কাটা, আলোচনা সভা, র্যালি ও শুভেচ্ছা বিনিময়ে ভোলা প্রেস ক্লাব মিলনায়তনজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর আবহ।
শনিবার (২ মে) সকাল ১১টায় পত্রিকাটির অষ্টম বর্ষে পদার্পন উপলক্ষে ভোলা প্রেস ক্লাব মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুরু থেকেই সাংবাদিক, সুধীজন ও অতিথিদের উপস্থিতিতে প্রাণচাঞ্চল্যে ভরে ওঠে পুরো আয়োজন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ভোলা জেলা শাখার সদস্য সচিব আলহাজ রাইসুল আলম। তিনি বলেন, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে দেশ রূপান্তর ইতোমধ্যেই পাঠকের আস্থা অর্জন করেছে, যা দেশের গণমাধ্যমের জন্য একটি ইতিবাচক দৃষ্টান্ত।
ভোলা প্রেস ক্লাব সভাপতি নজরুল হক অনুর সভাপতিত্বে এবং সংস্কৃতি ও নাট্যকর্মী তালহা তালুকদার বাঁধনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী কমিশনার (নির্বাহী ম্যাজিস্ট্রেট) আবু রায়হান, জেলা ক্রীড়া কর্মকর্তা মো. সাফায়েত উল্লাহ, বিজেপি ভোলা জেলা শাখার সভাপতি আমিরুল ইসলাম রতন, বাংলাদেশ জামায়াতে ইসলাম ভোলা জেলা শাখার সেক্রেটারি হারুনুর রশিদ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ভোলা জেলা ইউনিটের সদস্য সচিব আমিরুল ইসলাম খান, দৈনিক আজকের ভোলা-এর সম্পাদক আলহাজ শওকাত হোসেন, এলডিপি ভোলা জেলা শাখার সভাপতি মোহাম্মদ বশির আহমেদ এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের জেলা সদস্য সচিব তরিকুল ইসলাম।
এছাড়াও বক্তব্য দেন সাংবাদিক এম এ বারী, ভোলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন লিটন, সাংবাদিক জুন্নু রায়হান, আব্দুস শহীদ তালুকদার, ইউনূস শরীফ, মো. সোলাইমান, এইচ এম জাকির, রিয়াজউদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন, বস্তুনিষ্ঠতা, সাহসী প্রতিবেদন ও সময়োপযোগী সংবাদ পরিবেশনের ধারাবাহিকতায় দেশ রূপান্তর দেশের গণমাধ্যম অঙ্গনে একটি শক্ত অবস্থান তৈরি করেছে।
স্বাগত বক্তব্যে দেশ রূপান্তর-এর ভোলা জেলা প্রতিনিধি মো. আনোয়ার পারভেজ উপস্থিত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং পত্রিকার অগ্রযাত্রায় সবার সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকদের পাশাপাশি রাজনৈতিক, শিক্ষক, শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
শেষে কেক কাটা ও পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনন্দঘন সমাপ্তি ঘটে। পুরো আয়োজনজুড়ে ছিল একসঙ্গে পথচলার অঙ্গীকার ও আগামীর প্রত্যাশা।
বৃষ্টিতে ভেসে গেল সিরিজ জয়ের স্বপ্ন