উত্তেজনাপূর্ণ ও রোমাঞ্চকর সব ম্যাচের মধ্য দিয়ে সমাপ্ত হলো স্ট্যান্ডার্ড চার্টার্ড (এসসি) কাপ বাংলাদেশ ২০২৩। ইউনাইটেড গ্রুপের বিপক্ষে ৩-১ গোলে ইয়ুথ গ্রুপের জয়ের পর গ্র্যান্ড ফিনালেতে চূড়ান্ত বিজয় নির্ধারণ হয়েছে। চ্যাম্পিয়নরা লিভারপুল ফুটবল ক্লাবের (এলএফসি) বিশ্ববিখ্যাত স্টেডিয়াম, অ্যানফিল্ডে যাওয়ার সুযোগ পাবে। এছাড়াও, চ্যাম্পিয়নরা লিভারপুলের ম্যাচ সরাসরি দেখার সুযোগ, অ্যানফিল্ডে অনুশীলনীর সুযোগ ও পেশাদার ফুটবলারদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ পাবে। এসসি কাপ ২০২৩ টুর্নামেন্টে ১২টি দল অংশগ্রহণ করেছে। এই বছরের অংশগ্রহণকারীরা ছিল বাংলা ট্র্যাক লিমিটেড; ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ; এপিলিয়ন গ্রুপ; এস্কাইফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড; আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড; জাপান টোব্যাকো ইন্টারন্যাশনাল বাংলাদেশ; প্রাণ-আরএফএল গ্রুপ; রবি আজিয়াটা লিমিটেড; স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড; ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড; ইউনাইটেড গ্রুপ এবং ইয়ুথ গ্রুপ। বিজ্ঞপ্তি