যেভাবে ফুলদানিতে ফুল দীর্ঘ দিন তাজা রাখবেন 

বাহারি ফুল দিয়ে ঘর সাজাতে অনেকেই পছন্দ করেন। ফুল ঘরের শোভা বাড়ানোর পাশাপাশি, মনও ভাল রাখে। পুরনো আমলে ঘর সাজানোর অন্যতম উপকরণ ছিল বাগানের তাজা ফুল। এখনও ঘরসজ্জার ফ্যাশনে এর ব্যতিক্রম ঘটেনি। বাজার থেকে টাটকা ফুল কিনে আনলেন, তবে দিন দুয়েকের মধ্যেই সেই ফুল শুকিয়ে যায়। কীভাবে দীর্ঘ দিন ফুল তাজা থাকবে?

১) যে ফুলদানিতে ফুল রাখবেন, তা যেন পরিষ্কার থাকে। সে দিকে নজর রাখতে হবে। ফুলদানির ভেতরে সাবান থাকলে ফুলগুলো তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে।

২) ফুলের কাণ্ড বেশি ছোট করে কাটবেন না। কাণ্ড কাটার সময় ৪৫ ডিগ্রি কোণ করে কাটুন। তা হলে দীর্ঘ দিন তাজা থাকবে।

৩) ফুলদানিতে কাণ্ডের যে অংশটুকু পানিে ডোবানো থাকবে, তাতে যেন কোনো পাতা না থাকে, সে দিকে নজর রাখুন। না হলে ফুলে পচন তাড়াতাড়ি ধরবে।

৪) দু’টেবিল চামচ অ্যাপেল সাইডার ভিনিগার, দু’চামচ চিনি ও হাফ চা চামচ ব্লিচ মিশিয়ে একটি মিশ্রণ বানিয়ে ফুলদানিতে ঢেলে দিন। এই মিশ্রণ ফুলগুলোকে বেশি দিন তাজা রাখবে।

৫) ফুলদানির পানি পাল্টানোর অভ্যাস নেই তো? ফুল কিন্তু এ কারণেও শুকিয়ে যেতে পারে। দু’দিন অন্তর ফুলদানির পানি পাল্টে ফেলুন।