দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন ক্রিকেটার সাকিব আল হাসান। তার বর্তমান ঠিকানা বনানী পুরাতন ডিওএইচএসে। এই ঠিকানা পরিবর্তনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করেছেন সাকিব।
ইসির সূত্র জানায়, বর্তমান ঠিকানা ঢাকার বনানী থেকে পরিবর্তন করে মাগুরা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে নিতে চান সাকিব। এ লক্ষ্যে ইতোমধ্যে আবেদনও করেছেন তিনি।
ইসির দায়িত্বশীল কর্মকর্তারা বলছেন, সাকিবের ভোটার এলাকা পরিবর্তনের আবেদনটি কমিশনের কাছে উত্থাপন করা হবে। কমিশন অনুমোদন দিলে তার ভোটার এলাকা পরিবর্তন হয়ে যাবে।
এ বিষয়ে জানতে সাকিব আল হাসানের মোবাইল ফোনে ক্ষুদে বার্তা এবং কল দিলেও তিনি কোনো সাড়া দেননি। সোমবার (২৬ নভেম্বর) মাগুরা-১ আসন থেকে দলীয় মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।