আমার শরীর থেকে যে তুমি গিয়েছ চলে... অনুপমের কবিতা

গান ছাড়াও অনুপম রায় ভালো লেখালেখি করেন। অনুপম রায় একজন মুক্ত গদ্য লেখক, একজন কবি। একজন গায়ক-সংগীত পরিচালক কিংবা গীতিকারের বাইরে অনুপমের এই পরিচয় পাওয়াই যায় না। 

অথচ বাংলাদেশের অনলাইন বুকশপে তার দুটি বই পাওয়া যায়, একটার নাম 'অ্যান্টনি', আরেকটা 'আমাদের বেঁচে থাকা'। যা-ই হোক, এত ফিরিস্তির আগে ফিরে যাওয়া যাক এই সংবাদের উদ্দেশ্যে। অনুপম রায় এক মুগ্ধতার নাম।

পিয়ার সঙ্গে ছাড়াছাড়ির পর সেই কবিতা লিখলেন। কবিতার নাম দেননি। ইনস্টাগ্রামে পোস্ট করা ওই কবিতার নাম দেওয়া যেতে পারে- কবি ভেসে যায় অলকানন্দার জলে।  

আমার শরীর থেকে 
যে তুমি গিয়েছ চলে
ধাপে ধাপে কুয়াশা বাড়ির পথে 
সেখানে তোমার উৎসব। 
আমার ফালতু রাত
তবু তো নিজের
এই টেবিল, এই ঘুমিয়ে পড়া
এই চার দেয়াল
এরা তো আমার সাথে
আমার কথা বলে
"কবি ডুবে মরে
কবি ভেসে যায় অলকানন্দার জলে।