টিকে স্পোর্টস কর্পোরেট টি-টোয়েন্টি

ব্রাশ ট্র্যাকসের জয়ের দিনে হেরেছে ইকরা

পিকেএসপি প্রেজেন্টস টিকে স্পোর্টস কর্পোরট টি-টোয়েন্টি টুর্নামেন্টে জয় পেয়েছে জি প্রযুক্তি। ইকরা ক্রিকেটার্সের বিপক্ষে ১৪ রানের জয় নিয়ে মাঠ ছেড়েছে তারা।

পিকেএসপির মাঠে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় ইকরা। ব্যাট করে নির্ধারিত ওভারে ৬ উইকেটে ১৯৩ রান সংগ্রহ করে জি-প্রযুক্তি। জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৬ উইকেটে ১৭৯ রান সংগ্রহ করতে সক্ষম হয় ইকরা।

দিনের অন্য ম্যাচে ম্যাজিস্টিককে ৫ উইকেটে হারিয়েছে ব্রাশ ট্র্যাকার্স। টস হেরে ব্যাট করে নির্ধারিত ওভারে ৯ উইকেট ১২৫ রান সংগ্রহ করে ম্যাজিস্টিক। ১২৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৯.৩ ওভারে ৫ উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌছে যায় ব্রাশ ট্র্যাকার্স।

টুর্নামেন্টটির মিডিয়া পার্টনার দেশ রূপান্তর।