বিয়ের পরদিনই ফেসবুকের ডিসপ্লে পিকচার বা ডিপি বদলে ফেললেন পিয়া চক্রবর্তী। এতদিন ফিলিস্তিনিদের ব্যাপারে কথা চালিয়ে যাওয়ার আবেদন জানিয়ে প্রতিবাদের ছবি রাখা থাকলেও বুধবার সেই ছবি বদলে নিজের বিয়ের ছবি রাখলেন পরমব্রত চট্টোপাধ্যায়ের নববধূ স্ত্রী। ছবিতে লাল-সাদা শাড়ি ও সোনার গয়নার সাজে দেখা যাচ্ছে পিয়াকে।
গত সোমবার বিয়ে করেছেন পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তী। এদিন সন্ধ্যায় ভবানীপুরে বসেছিল সেলিব্রেশন। প্যাস্টেল বেনারসিতে সেজে ঝলমল করছিলেন পিয়া। নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে একদম ‘ক্লোজড ডোর’ রিসেপশনে হাজির হয়েছিলেন পরমব্রত-র প্রিয়জনেরা। বিয়ে শেষে পরদিনই হাসপাতালে ভর্তি হন পিয়া।
মাঝরাতে কোমর-পিঠে অসহ্য যন্ত্রণা শুরু হয়। পরদিন দুপুরেই ঢাকুরিয়া আমরিতে ভর্তি হন পিয়া। পরীক্ষার পর স্পষ্টই জানা যায়, তার কিডনিতে কিছুদিন আগে যে পাথর ধরা পড়েছিল তার জেরেই বেহাল দশা তার।