মজার তিনটি জোকস, একটি ফাউ!

ছেলে: বাবা, বাবা! ভাই না একটা পোকা খেয়ে ফেলেছে।
বাবা: কী বলিস? সর্বনাশ হয়ে গেছে!
ছেলে: ভয় পেয়ো না বাবা। আমি সঙ্গে সঙ্গে ভাইকে পোকা মারার বিষ খাইয়ে দিয়েছি।

শিক্ষক: তুমি বড্ড বেশি কথা বলো
ছাত্র: কিচ্ছু করার নেই! এইটা আমাদের পরিবারের ঐতিহ্য।
শিক্ষক: মানে?
ছাত্র: মানে খুবই সোজা; আমার দাদা ছিলেন ফেরিওয়ালা, বাবা শিক্ষক আর বড় ভাই রাজনীতি করে।

বাবা: প্রতিদিন সামান্য ব্যাপার নিয়ে চিৎকার করে বাড়ি মাথায় তোলে তোর মা। আজকে এত চুপচাপ বসে আছে কেন রে?
ছেলে: তেমন কিছু না বাবা। মা আমার কাছে লিপস্টিক চেয়েছিল কিন্তু আমি শুনেছি গ্লুস্টিক।
বাবা: সৃষ্টিকর্তা তোমার মঙ্গল করুক।

পাত্রীর মা: তুমি কী কাজ করো বাবা?
পাত্র: আমি পাইলট।
পাত্রীর মা: কোন সংস্থার পাইলট তুমি?
পাত্র: বিয়ে বাড়িতে রিমোট দিয়ে ড্রোন ওড়াই।
পাত্রীর মা সঙ্গে সঙ্গে বেহুঁশ!