দিলদারের মজার তিনটি জোকস

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৩, ০৪:১৮ পিএম

শিক্ষক ছাত্রদের বলছে, আগামীকাল সূর্যের ওপর তোমাদের পড়াবো। সবাই উপস্থিত থাকবে কিন্তু। এসময় দিলদার বলে ওঠলো, স্যার, আমি থাকতে পারবো না! শিক্ষক বললেন, কেন? দিলদার বলে, স্যার, আপনি তো সূর্যের ওপর ক্লাস নিতে যাচ্ছেন। অত গরম জায়গায় তো সবাই পুড়ে মরবে। 

দিলদারকে একটি গাধা হঠাৎ করে লাথি দিয়ে ছুটে পালাল। দিলদারও সঙ্গে সঙ্গে গাধাটাকে ধরতে পেছন-পেছন ছুটল! একটু দূরে গিয়েই একটা জেব্রাকে দেখতে পেয়ে সে পেয়ে সেটাকে ধরে ফেলল। এবার ওই জেব্রাকে বেদম মার দিতে দিতে বলল, শালা! ট্র্যাকস্যুট পরে আমাকে ধোঁকা দিবি? আমাকে কি তোর মতো গাধা পাইছোস।

দিলদারের অভ্যাস সোফায় শুয়ে থাকা। তার মা বিষয়টি সহ্য করতে পারে না। তাই স্যান্ডেল হাতে নিয়ে ছুটে গেল ছেলের দিকে গিয়ে বলে, বজ্জাত ছেলে কোথাকার! এতবার বলি, তারপরও সোফায় শুয়ে থাকিস। আজ স্যান্ডেল দিয়ে পিটিয়ে তোকে সোজা করব। দিলদার তার মাকে বলে, মা! আর হবে না এমন। তার মা বরে, সোফা হচ্ছে বসার জন্য, শোওয়ার জন্য না। তখন দিলদার বলে, মা, স্যান্ডেলও তো পায়ে দেওয়ার জন্য, ছেলেকে পেটানোর জন্য না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত