বিশাল গাড়িবহর নিয়ে মাগুরায় সাকিব, ফুল দিয়ে বরণ

এবারের নির্বাচনে মাগুরা-১ সংসদীয় আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন ক্রিকেটার সাকিব আল হাসান। মনোনয়ন পাওয়ার পর আজ বুধবার দুপুরে সড়কপথে ঢাকা থেকে নিজ জেলা মাগুরায় গিয়ে পৌঁছান তিনি। তার আগমন উপলক্ষ্যে মাগুরার প্রবেশপথের ১২ কিলোমিটার সড়কের পাশে মানুষের ভিড় ছিল।

সাকিবের আগমন উপলক্ষ্যে মাগুরার প্রবেশদ্বার গড়াই সেতু থেকেই ছিল হাজারো জনতার ভিড়। সেখানে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় তাকে। বিশাল গাড়িবহরে নিয়ে আসা হয় মাগুরা শহরে। পরে শহরের জামরুলতলায় অবস্থিত আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে নেওয়া হয় সাকিবকে।

তার আগমন উপলক্ষে মাগুরা জেলা আওয়ামী লীগ ছাড়াও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সাকিবের ভক্ত-সমর্থকেরা মাগুরার প্রবেশদ্বার কামারখালী ব্রিজ এলাকা থেকে তাকে অভিবাদন জানান।

এর আগে গেল রবিবার বিকেলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ৩০০ সংসদীয় আসনে দল মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন।